• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১৯৯ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় ভৈরব র‌্যাব ক্যাম্পের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত মাদককারবারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সাতগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর রাত ৩টায় ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ বাবুল মিয়াকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় রাখা ১৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী জানান, বাবুল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। আসামি বাবুল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *