• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

# ‎মো. নাঈমুজ্জামান নাঈম :-
‎‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাবের সাইফ (২১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৮ সেপ্টেম্বর ‎বৃহস্পতিবার দুপুরে শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক মো. জাবের সাইফ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ী গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
‎‎অভিযোকারী বলেন, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ধর্ষক জাবের সাইফ আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। ১৭ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার বাড়িতে বিশ্বকর্ম পূজায় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ এবং নাচ, গান করতে থাকি। একপর্যায়ে আমার মেয়ে কিছু খাওয়ার জন্য রান্না ঘরে ঢুকার পূর্বেই পেছন থেকে ঝাপটাইয়া ধরে মুখে চাপ দিয়ে বাড়ির দক্ষিণ পাশে ধৈঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে জাবের সাইফ। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক রাত ১টার দিকে বাড়ির দক্ষিণ পাশে সুবল বিশ্বাসের ধৈঞ্চা ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় মো. জাবের সাইফের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
‎‎এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, বুধবার রাতের ঘটনায় কুলিয়ারচর থানায় ধর্ষণের অভিযোগ করেন শিশুর বাবা। মামলার প্রেক্ষিতে ধর্ষক মো. জাবের ওরফে সাইফকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *