• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য পুরস্কার

আবু খালেদ পাঠান
ফাউন্ডেশনের উদ্যোগে
দ্বিতীয় সাহিত্য পুরস্কার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের প্রয়াত প্রবীণ শিক্ষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু খালেদ পাঠান স্মরণে প্রতিষ্ঠা হয়েছে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’। এর উদ্যোগে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজন করা হয়েছে দ্বিতীয় সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের।
আজ ২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এবার দু’জন গুণি সাহিত্যিককে পুরস্কার হিসেবে নগদ ২৫ হাজার টাকা, প্রশংসাপত্র, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহবায়ক লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক আহমেদ বশির, লেখক সাংবাদিক আলতাফ পারভেজ এবং কবি ও ‘কারুপাঠ’ সম্পাদক উপল হাসান। আবু খালেদ পাঠান ২০২৩ সালের ১১ অক্টোবর মৃত্যুবরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *