• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

জুলাই সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদের আইনী ভিত্তি
পিআর পদ্ধতির দাবিতে
জামায়াতের বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা জেলা শহরের শহীদি মসজিদের সামনে সমাবশে বক্তৃতা করেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক আলী, জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, এসব দাবি না মেনে নির্বাচন দিলে আবার পুরনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে, তাদের পুনর্বাসন হবে। জুলাই আন্দোলনে এত মানুষের আত্মদান বিফলে যাবে। একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে এসব দাবি পূরণের কোন বিকল্প নেই। যতদিন এসব দাবি আদায় না হবে, ততদিন জামায়াত তার আন্দোলন চালিয়ে যাবে বলেও বক্তাগণ উল্লেখ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *