• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

ভৈরবের মেয়ে ইডেন কলেজ শাখার ছাত্রলীগ কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন

# রাজীবুল হাসান :-

ভৈরবের মেয়ে ইডেন কলেজ শিক্ষার্থী পুনম রহমান বৃষ্টি কলেজ শাখার ছাত্রলীগ কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সে ইডেন মহিলা অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের যুবলীগ নেতা আতাউর রহমান আঙ্গুর মিয়ার কন্যা। সে উপজেলার কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ হতে এইচএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।পুনম রহমান বৃষ্টি এই প্রতিনিধিকে জানান, বর্তমান সময়ে রাজনীতিতে কেউ আসতে চাই না। কারণ রাজনীতিতে যারা আসেন তাদের কোন ভবিষ্যৎ নেই সেজন্যই নতুন প্রজন্মের কেউ রাজনীতিতে প্রবেশ করতে আগ্রাহী নয়। সেখানে আমি একজন মেয়ে হয়েও ছাত্র রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেছি। আমার বাবাও রাজনীতির সাথে সম্পৃক্ত। ছোট বেলা থেকেই আমার বাবাকে দেখে রাজনীতিতে অনুপ্রাণিত হই। ইডেন কলেজে এসে প্রথম বর্ষ থেকেই রাজনীতিতে যুক্ত হই। রাজনীতিতে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি বাবার কাছ থেকে । ভবিষ্যতেও রাজনীতি করে দেশের মানুষের জন্য কাজ করতে চাই । যেন আমার কর্মের মাধ্যমে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
তার বাবা আতাউর রহমান আঙ্গুর বলেন, একটি ইউনিয়ন পর্যায় থেকে একটি মেয়ে রাজধানী শহরের সেরা কলেজ শাখার ছাত্রলীগ কমিটিতে সহসভাপতি পদে অতিষ্ট হয়েছেন। সেজন্যই আমি তার বাবা হিসেবে গর্ব বোধ করছি। তার মেয়ে ছাত্রলীগের রাজনীতি করে দেশ ও দশের সেবা করে সে যেন আরো বড় নেত্রী হতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *