• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কিশোরগঞ্জে জরায়ু ক্যান্সার টিকা কার্যক্রম উদ্বোধন

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জরায়ু ক্যান্সার
টিকা কার্যক্রম উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিনামূল্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকাদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। আজ ১৫ অক্টোবর রোববার সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), পৌর মেয়র মাহমুদ পারভেজ ও জেলা শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার চৌধুরী শাহরিয়ার। এসময় জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামছুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ জানান, জেলার ১৩টি উপজেলা ও তিনটি পৌরসভায় ১০ থেকে ১৪ বছরের এক লাখ ৭৮ হাজার ৪৭৬ জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে শিক্ষার্থী এক লাখ ৬৪ হাজার ২৯৮ জন, আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১৪ হাজার ১৭৮ জন। এই টিকার জন্যও করোনার টিকার মত একটি নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করতে হয়। এখন পর্যন্ত ৫০ হাজারের কিছু বেশি নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সাইফুল ইসলাম। তবে আজ ১৫ অক্টোবর জেলায় ১৯ হাজার ৭২০ জনকে টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *