• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন

# রাজীবুল হাসান :-
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। সে ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। ২৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় মালয়েশিয়ার জহর বাহরু শহরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। গত ২৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময় বিকাল ৪টায় দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ছাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় লিটন চন্দ্র দাস।
এ বিষয়ে নিহত যুবকের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, রোববার বাংলাদেশ সময় বিকাল ৪টায় খবর পায় আমার দাদা জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। এবছরের ৩০ আগস্ট দেশে পরিবারের সাথে ছুটি কাটিয়ে মালয়েশিয়া ফিরে যান। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতই তিনি দোকানের মালামাল আনতে দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ছাপায় ঘটনাস্থলেই মারা যান। কখনো ভাবেনি দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এই ঘটনাটি অবগত ছিলাম না। আপনার মাধ্যমেই অবগত হলাম। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *