• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ৯ জন কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী থেকে অবসর গ্রহন করায় তাদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা করা হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো. দেলোয়ার থেসেন সুজন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা জুঁই।
মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তারের সঞ্চালনায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ভৈরব এর সভাপতি মো. হুমায়ূন রশীদ, ভৈরব উপজেলা কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. উছমান গনি, স্বাস্থ্য সহকারী আব্দুল জলিল ও নোমান হোসেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রাক্তন স্বাস্থ্য সহকারী মো. সামছুল হক, মুর্শিদ উদ্দিন ভূইয়া, সাবেক স্বাস্থ্য পরিদর্শক, মো. সাইফুল ইসলাম, সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামীম আহমেদ, সাবেক হিসাবরক্ষক মো. আলী নোয়াজ খান, সাবেক ক্যাশিয়ার মুর্শিদুজ্জামান, সাবেক জুনিয়র মেকানিক আব্দুর রহমান ও আব্দুস সাত্তার। অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অতিথিগণ ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত ৯ জন কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট ও মূল্যবান উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে ভৈরব উপজেলায় কর্মরত স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী এলাকার বিএনপির নেতৃবৃন্দ ও বিদায়ী সংবর্ধিতদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অবসর গ্রহনকারী ব্যক্তিদের দীর্ঘ কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এ ছাড়াও বক্তাগণ তাদের পেশাগত জীবনের উল্লেখযোগ্য বেশ কিছু অবদান তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *