• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

পাকুন্দিয়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান শুরু

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৫ অক্টেবার রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক ফৌজিয়া জলিল ন্যান্সি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচী দেশব্যাপী শুরু হয়েছে। প্রথম পর্যায়ে মোট ১৮দিন এই টিকাদান কর্মসূচী চলবে। যার মধ্যে প্রথম ১০দিন উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থায়ী কেন্দ্র গুলোতে এক যোগে এ কার্যক্রম চলবে। পরবর্তী ৮দিন নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *