• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

জেলা জামায়াত আমিরের গণসংযোগ অব্যাহত

জেলা জামায়াত আমিরের
গণসংযোগ অব্যাহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কিশোরগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি অনেক এলাকায় একাধিকবার করে গণসংযোগ করে ফেলেছেন। তিনি শনিবার হাওর উপজেলা নিকলীর ছাতিরচর ইউনিয়নে দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। এর আগেও তিনি এই ইউনিয়নে গণসংযোগ করেছেন।
অধ্যাপক রমজান আলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়েছেন। সকলের সাথে কুশল বিনিময় করেছেন। আগামী নির্বাচনে সকলের সমর্থন চেয়েছেন। তিনি ছাতিরচর ইউনিয়নকে নিজের আরেকটা বাড়ি মনে করেন বলে জানিয়েছেন। গণসংযোগের সময় তার সাথে ছিলেন দলের নিকলী উপজেলা শাখার আমির আবুল হোসেন, ছাতিরচর ইউনিয়ন শাখার সভাপতি মো. হীরা মিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিমেল খান, হাবিব মেম্বার, আনোয়ার হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *