• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে বিএনপি নেতা মবিনের জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিনের জনসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আশুতিয়া বাজারে এ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক এ আই খান শিবলু, সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, কৃষকদলের সাবেক সভাপতি রবিউল আলম রবিন, ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *