• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরব ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৪ আগস্ট রাত সাড়ে ৩টায় পৌর শহরের লালু কালু মার্কেট রোড সংলগ্ন জলপরী পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাছে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো, পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকার মৃত নাজমুল মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (২৩), জগন্নাথপুর এলাকার মৃত মিলন মিয়ার ছেলে মো. ইমরান মিয়া (৩৫), ভৈরবপুর দক্ষিণ পাড়ার আই কো মোড় এলাকার মৃত নোয়াজ মিয়ার ছেলে লিটন মিয়া (৩০), উত্তর পাড়া এলাকার মৃত হুমায়ুন মিয়ার ছেলে নাদিম মিয়া ওরফে সজল (৩২) ও কমলপুর পশ্চিম পাড়া এলাকার কামাল মিয়ার ছেলে বাপ্পী মিয়া (২৩), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আড়াইসিধা এলাকার নীলা ফকির বাড়ির শওকত মিয়া ছেলে সুজন মিয়া (১৯), একই এলাকার ডিআইজি গোলাম মোস্তফার বাড়ির মিছিল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)। থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা এস আই ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের লালু কালু মার্কেট রোড সংলগ্ন জলপরী পার্ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আর ৪/৫জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, পৌর শহরে লালু কালু রোডস্থ জলপরি রেস্টুরেন্ট এর ১০০ গজ পূর্ব পার্শ্বে বালুর মাঠে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছে খবর পাওয়া যায়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া বাকী ৪/৫ জনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবত সঙ্গবদ্ধ ভাবে ভৈরব থানার বিভিন্ন এলাকায় নিয়মিত চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে ভৈরব থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *