• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

ভৈরবে ১ হাজার ৮০০ ইয়াবাসহ দুই নারী আটক

# এম.আর রুবেল :-
ভৈরবে ১ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে আজ ৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলা হোটেলের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
এসময় শহরের ভৈরবপুর উত্তরপাড়ার গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৫২) ও ফাইজুল ইসলামের স্ত্রী আশা বেগমকে (৩৬) আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরনগর বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *