• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কুলিয়ারচরে প্রতিবাদ করায় পুরুষাঙ্গ কেটে দিল মাদকসেবিরা থানায় অভিযোগ

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে আহত করে স্থানীয় একদল মাদকসেবী।
এ ঘটনায় আহতের ভাই আসাদ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের দাগু শাহ মাজার এলাকার পাকা ব্রিজের পশ্চিম প্রান্তে।
আহত মুর্শিদ মিয়া উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত নাদিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি কুলিয়ারচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্তরা হলো, পশ্চিম তারাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে বাসির মিয়া (৩০), হারিছ মিয়ার ছেলে মো. ওয়াসিম (২৫), মৃত খুর্শিদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩০), মৃত কুদ্দুছ মিয়ার ছেলে আরমান মিয়া (২৫), কেনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মৃত মজিবুর রহমানের ছেলে টুটুল মিয়া (১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এ বিষয়ে মুর্শিদ মিয়া তাদের বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সন্ধ্যায় দাগু শাহ মাজারের দিকে যাওয়ার পথে পাকা ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মুর্শিদ মিয়ার পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে মারধর ও চুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। এ সময় তার সাথে থাকা নগদ ১৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। মুর্শিদ মিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার আহত মুর্শিদ মিয়ার পুরুষাঙ্গ কেটে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেটুকু কেটেছে সেটুকুতে আটটি সেলাই করা হয়েছে। প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কাজ করতে সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *