• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

# রাজীবুল হাসান :-
ভৈরবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরামর্শক কমিটির সদস্য মো. জাকির হোসেন, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও পরামর্শক কমিটির সদস্য সোহেলুর রহমান, পরামর্শক কমিটির সদস্য হুমায়ুন কবির, মাহিন সিদ্দিকী ও প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।
বক্তারা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ভৈরবের মধ্যে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামী বছর আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
পরে ফারুক কফি হাউজের সৌজন্যে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *