• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে সহশ্রাধিক মায়েদের উপস্থিতিতে মা সমাবেশ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের সহশ্রাধিক মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলার হোগলাকান্দি ক্লাস্টারের দুর্গম প্রত্যন্ত চরাঞ্চলে চরহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মায়েদের পরিচর্যার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মজিব আলম উপস্থিত মায়েদের নানাবিধ সমস্যার তথ্যচিত্রের ভিত্তিতে বলেন প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদের মূল ভূমিকা রয়েছে। শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা ও যথা সময়ে পড়াশোনা পর্যবেক্ষণ করলে শিক্ষার উন্নয়ন সম্ভব। দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বিশেষ নজরদারী ও সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, এ কে এম রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন. উপজেলা রিসোর্স সেন্টার ইনন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, রেজাউল করিম, হোগলাকান্দি ক্লাস্টারে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অভিভাবক মায়েরা। এ সময় তিনি বিভিন্ন বিদ্যালয় মায়েদের মধ্যে সেরা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *