• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ নাট্যকার ও লেখক প্রফেসর মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মো. আব্দুর রউফ ও গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমির পরিচালক সালাউদ্দিন হিমেল।
সংস্কৃতিকর্মী ও মেধাবী শিক্ষক সুমাইয়া হামিদ দিয়ার পরিচালনায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, শিক্ষার্থী সাউদা হাবিবা ও আসলাম খান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী ৩৬ জুলাই আজ। একবছর আগে ৫ আগস্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে দেশ ত্যাগ করেন। বক্তারা শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিগণ। আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *