• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ

চ্যানেল আই-এর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী -পূর্বকণ্ঠ

‘সবুজে সাজাই বাংলাদেশ’
প্রকৃতি ও জীবন ক্লাবের
গাছের চারা বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-
চ্যানেল আই-এর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শত শত ছাত্রীর মাঝে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানকে সামনে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষে এসব চারা বিতরণ করা হয়। কর্মসূচীটি স্পন্সর করেছে মোবাইল পোন কোম্পানি বাংলালিংক।
চ্যানেল আই-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান, প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলালিংকের কিশোরগঞ্জের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আজিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *