• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ করছেন ঈশা খাঁ ভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা -পূর্বকণ্ঠ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন। ৫ মে সোমবার তাঁরা বিশ্ববিদ্যালয় ভবনের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দূর্গাদাস ভট্টচার্যের পদত্যাগও দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ঈশা খাঁ ভার্সিটিসহ দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস স্থাপন করতে না পারার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে প্রতিবেদন দাবি করেছে। এর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়টি বন্ধের আতঙ্ক তৈরি হয়েছে বলে ঈশা খাঁ ভার্সিটির শিক্ষার্থীরা জানিয়েছেন। সেই কারণেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
একজন শিক্ষক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে ২০১২ সালে। বর্তমানে শহরতলির নীলগঞ্জ রোডে দু’টি ৫ তলা, একটি তিন তলা ও একটি দোতলা ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ইংরেজি, বিবিএ এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান- এই চারটি বিভাগ রয়েছে। শিক্ষক আছেন ২৭ জন। শিক্ষার্থী আছেন প্রায় ৬০০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *