• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

৭ দিনের নবজাতককে ৯তলা থেকে ফেলে হত্যা করলেন মা

 # মিলাদ হহোসেন অপু :-
ভৈরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ৭ দিনের নবজাতককে ৯তলায় ছাদ থেকে ফেলে হত্যা করেছেন মা তৃশা আক্তার (২৪)। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। আজ ১৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় শহরের কমলপুর নিউ টাউন ফুল মিয়া সিটি এলাকায় একটি ৯ তলা বিল্ডিংয়ের পূর্বপ্বার্শ্বের একটি ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম। নবজাতক শিশুটির নাম তাসনিদ উসমান। তার বাবা ডা. উসমান গণি। তিনি সেন্ট্রাল নামের স্থানীয় একটি হাসপাতালের মালিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বাচ্চাকে খাইয়ে রাত ২ টায় ঘুমিয়ে ছিল মা। বাবা ঘুমিয়ে ছিল আরেক রুমে। ঘরে শিলা ও মিম নামে দুইজন কাজের মেয়ে এবং তৃষার বান্ধবী সুমাইয়া ছিল। হঠাৎ রাত ৩টা ৪০ মি. দিকে মা তৃশা বিছানা থেকে উঠে বাথরুমে গেলে ১০ মিনিটের মধ্যে বাচ্চাটি নিখোঁজ হয়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরাসহ বাসার সবাই জেগে উঠে। সবাই খোঁজাখুঁজি পর সকাল সাড়ে আটটার দিকে কাজের মহিলার মাধ্যমে জানতে পারে শিশুটি বাড়ির পাশে একটি ঝোপ ঝাড়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এসময় দুই কাজের মেয়ে ও নবজাতকের মা ও তার বন্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মা তৃশা আক্তারকে আটক করে বাকীদের ছেড়ে দেয়া হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৃশা নিতে বাচ্চাটিকে ফেল দিয়ে হত্যা করেছে বলেন স্বীকার করেছে। এদিকে বেশ কিছুদিন যাবত তাদের পরিবারে কলহ লেগে রয়েছে। প্রায় সময় তাদের বাসা থেকে চিৎকার চেচামেচির শব্দ শুনতে পেত প্রতিবেশিরা। বিয়ের পর থেকে কলহ লেগেই রয়েছে তাদের। মধ্যরাতে বিল্ডিয়ের কেউ প্রবেশ করেনি। ঘটনাটি ঘরের মধ্যেই কিছু একটা ঘটেছে। মা নিজেই শিশুটিকে বিল্ডিং থেকে ফেলে দিয়েই হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ দিকে স্বজনরা জানান, ডা. উসমান গণির দ্বিতীয় স্ত্রী তৃশা। সে কুলিয়ারচর উপজেলা নোয়াগাঁও এলাকার এনায়েত উল্লাহ’র মেয়ে। তাদের পরিবারের বোরাক নামের দেড় বছরের একট ছেলে সন্তান রয়েছে। সাত দিন আগে ডা. উসমান গনির মাধ্যমে সিজারিয়ান অপরেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। বাসায় থাকা তৃশার বান্ধবী সুমাইয়া বলেন, তৃশার বাবা মায়ের পরিবারের সাথে কোন যোগাযোগ ছিল না। তাই সে ডিপ্রেশনেই থাকতো বেশি সময়। ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, নিজ হাতেই নবজাতক সন্তানকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে নবজাতকের মা তৃশা আক্তার ৯ তলার বেলকনির জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করে। স্ত্রী তৃশাকেই আসামী করে মামলা করেছে নবজতকের পিতা চিকিৎসক উসমান গনি। বিল্ডিং থেকে পড়েই নবজাতকটির মৃত্যু হয়েছে। শিশুটির মাথায় ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় মা তৃশা আক্তারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে হত্যার আরো কারণ জানতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *