• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ

# মিলাদ হোসেন অপু :-
ঢাকা ও নরসিংদী থেকে বিভিন্ন লোকাল ট্রেনের ছাদে উঠে অবৈধ ভাবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে ভৈরবে আসেন বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা। ২০ মে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কর্ণফুলি মেইল ট্রেনের ছাদ থেকে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে আসা ৯ জন ছাত্রকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। তারা সবাই রায়পুরা থানা এলাকার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, স্কুল টাইম ফাঁকি দেওয়ার জন্য রায়পুরা হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে কর্ণফুলি ট্রেনের ছাদে করে ভৈরবে ঘুরতে এসেছেন তারা। আবার স্কুল ছুটির আগে ঘুরে ফিরে বাড়ি ফিরবেন বলে জানায় তারা।
আটককৃত শিক্ষার্থীরা আরো বলে, আমরা রেলওয়ে থানা পুলিশের মাধ্যমে শপথ করেছি আর ট্রেনের ছাদে উঠবো না এবং লেখা পড়ায় ফাঁকি দিবো না।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নীরব ও নবম শ্রেণির ছাত্র আক্রাম বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলি ট্রেনে করে ভৈরবে ঘুরতে এসেছে। বাবা-মা ও শিক্ষকদের না জানিয়ে ভৈরবে আসে তারা। ভৈরবে ঘুরে ফিরে আবার তিতাস ট্রেনে করে বাড়ি ফিরে যাবে। শিক্ষার্থী বন্ধুরা একসাথে হলেই স্কুল ফাঁকি দিয়ে তারা ভৈরবসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বলে জানায়।
এদিকে রেলওয়ে থানা পুলিশ বিভিন্ন সময় ট্রেন থেকে সাধারণ যাত্রীদেরসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের নামিয়ে দেন। একাধিক ছাত্রকে শপথ বাক্য পাঠ করিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। এছাড়াও শিক্ষার্থীদের ট্রেনের ছাদে না উঠার জন্য নিরুৎসাহিত করে প্রত্যেককে কলম উপহার দিয়ে বাড়ি পাঠানো হয়।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, ভৈরবে রেলওয়ে স্টেশনে একাধিকবার বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের আটক করে তাদের পরিবার ও স্কুল ও কলেজ শিক্ষকদের ফোনে অবগত করে বাড়ি পাঠানো হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গোপনে ট্রেনে ছাদে করে অবৈধভাবে অবৈধ যাত্রী হিসেবে ভৈরবে ঘুরতে আসে। বেশ কিছুদিন আগে নরসিংদীতে একটি ছাত্র ট্রেনের ছাদ পড়ে পাশ্ববর্তী ডোবার মধ্যে গিয়ে পড়ে মৃত্যু বরণ করে। এরপর থেকে বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে নানান আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এরকম ঘটনা যেন না ঘটে আমরা তৎপর রয়েছি। আমরা শিক্ষার্থীদের ট্রেনের ছাদে উঠতে একাধিকার নিরুৎসাহিত করেছি। এমনকি শপথবাক্য পাঠ করিয়ে বিভিন্ন উপহার দিয়ে বাড়ি পাঠিয়েছি। অভিভাবক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা সচেতন না হলে শিক্ষার্থীদের অবাধে ঘুরাফেরা বন্ধ করা যাবে না। এর ফলে বিভিন্ন সময় বড় ধরনের অঘটনও ঘটে যেতে পারে। আজকের আটককৃত ৯ শিক্ষার্থীকে তাদের স্কুল শিক্ষকদের মঠোফোনে অবগত করে তাদের কাছে হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *