• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী

মোস্তাফিজ আমিন :-
শরীয়তপুর সদর হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। আজ ২০ মে বুধবার দুপুরে ইউএইচএফপিও ফোরাম এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত ওই কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার হামলার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করতে হবে। সারাদেশে সরকারি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসকদের কর্ম পরিবেশ নিরাপদ করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএইচএফপিওদের বিচারিক ক্ষমতা (ম্যাজিস্ট্রিসি) দিতে হবে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন, অর্থোপেডিক কনসালটেন্ট ডা. শেখ মোহাম্মদ শেখ সাদী, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাইনা মাসনুন, মেডিকেল অফিসার ডা. কাইউম মিয়া, সিনিয়র সিস্টার মাহমুদা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন, কোনো চিকিৎসক তাঁর রোগীকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেন না। তিনি তাঁর যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু কিছু রোগীর স্বজনদের আচরণে মনে হয় চিকিৎসকরা এখানে বসেছেন শুধুমাত্র রোগীদের মৃত্যুর জন্য। তখন তরা চিকৎসকদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে। নার্সসহ স্টাফদের উপর হামলা করে।
শরীয়তপুরে ডা. নাসির ইসলামের উপরও তেমনি এক দু:খজনক হামলা করা হয়েছে। তাকে মেরে ফেলার লক্ষে অমানবিক মারধর করা হয়েছে। আমরা তাঁর উপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে, সরকারের কাছে সেই নিশ্চিয়তা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *