# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে এক দরিদ্র গৃহবধূকে চাকরি আর বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিএনপি কর্মী ধর্ষণ করেছেন। লিখিত অভিযোগ পেয়ে ১২ মে মঙ্গলবার রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নিকলী সদর ইউনিয়নের কামারহাটি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে জাহিদ হাসান লিটন (৩৮)। তাকে ১৩ মে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহামান।
তবে জাহিদ হাসান লিটন বিএনপির কোন কমিটিতে নেই। তিনি একজন সাধারণ কর্মী বলে জানিয়েছেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
অভিযোগে জানা যায়, একই গ্রামের ওই গৃহবধূর স্বামী কাজের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। ওই গৃহবধূও কাজ খুঁজছিলেন। জানতে পেরে লিটন তাকে কাজ ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই গৃহবধূকে পার্শ্ববর্তী কারপাশা এলাকায় নিয়ে লিটন তাঁর এক আত্মীদের ঘরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে রাতেই নিকলী বাজার থেকে লিটনকে পুলিশ গ্রেপ্তার করে।