• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাসযাত্রীকে ইভটিজিং, যুবকের ৫ দিনের জেল জরিমানা ভৈরবে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল পাকুন্দিয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন

পাকুন্দিয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়আজলদী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩০), কাগারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে সাদেক (৪৫) ও চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮)।
পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথকভাবে আটক করা হয়। এসময় শিপন মিয়ার কাছ থেকে ৩০পিস, সাদেকের কাছ থেকে ১০ পিস ও রাসেল মিয়ার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *