• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০ মে ‎বুধবার সকালে সিদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।‎
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফরিদ আহমেদ, ইউপি সচিব মো. আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মিয়াসহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী।
‎‎এ সময় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু করা হয়।
‎‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে সামনে রেখে এ ইউনিয়নের ৬৩৪৭টি নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *