• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে
ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :-
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও যানবাহনসহ সমাজে নারী ও কন্যাদের ওপর ধর্ষণ ও নৃশংস যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন হয়েছে। ১৯ মে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ি মুক্তমঞ্চ এলাকায় জেলা মহিলা পরিষদ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক চৌধুরী, সংগঠনের সম্পাদক মণ্ডলির সদস্য কামরুন্নাহার, অ্যাডভোকেট শংকরি রাণী রায়, বিলকিস বেগম রোজি প্রমুখ। বক্তাগণ বলেন, নারীরা আজ পদে পদে নিগৃহীত হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান, যানববাহন, রাস্তাঘাট, শপিং মল, কোথাও নিরাপদ নন। দেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এসব অরাধের সর্বোচ্চ শাস্তিসহ কঠিন শাস্তির বিধান থাকলেও খুব কম ক্ষেত্রেই এ ধরনের শাস্তি দেখা যায়। যে কারণে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকেও আরও তৎপর হওয়ার আহবান জানান বক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *