• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ১০ মে রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশনের ১নং প্লাটফর্মে উপবন ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদ পাড়া এলাকার আওয়াল মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেন থেকে বস্তার ভর্তি গাঁজা নিয়ে নামেন জুয়েল মিয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের উপবন ট্রেনে উঠে সটকে পড়ার চেষ্টা করে মাদক কারবারি জুয়েল। তৎক্ষণাৎ থানা পুলিশ উপবন ট্রেন থেকে বস্তাসহ জুয়েলকে গ্রেপ্তার করে। পরে বস্তায় তল্লাশি করে বস্তার ভেতর ১৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের কথা জুয়েল স্বীকার করেছে। সে আখাউড়া থেকে মাদক নিয়ে ভৈরবে এসেছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মাদক পাচারকারী জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *