নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে তিন দিনের ভূমিসেবা মেলা সফল করতে শোভাযাত্রা হয়েছে। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান খান প্রমুখ।
এরপর বেলুন উড়িয়ে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এসময় জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা মেলায় মানুষকে সচেতন করা হবে। ভূমিসেবার বিভিন্ন ধরন ও ফি সম্পর্কে উপকারভোগীদের ধারণা দেওয়া হবে। তারা মেলায় এসে তাৎক্ষণিক সেবা নিতে পারবেন। বৃহস্পতিবার মেলা সমাপ্ত হবে। মেলায় রাজস্ব বিভাগ চারটি স্টল স্থাপন করে ভূমি সেবা প্রদান করে।