• শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি শোক সংবাদ, ডা. পিযুষ কান্তি শর্মা ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ভার্সিটি শাটডাউন, পাঠানো হলো উকিল নোটিশ সৌদি আরবে মারা যাওয়া ব্যক্তির এলাকায় দাফন, তবে প্রশাসন জানে না

মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট

# মিলাদ হোসেন অপু :-
মেঘনা নদীতে নৌকায় হানা দিয়ে বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাত দল ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। আজ ১৬ মে শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ভৈরব মোহনার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর ডাকাতরা ব্যবসায়ীদের ইঞ্জিন চালিত নৌকাটি অচল করে পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ মাঝ নদীতে গিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্ধার করে।
পুলিশ ও ভূক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকার বাসিন্দা বাদাম ব্যবসায়ী। মাসুম আহমেদ, শামীম আহমেদ ও ফরহাদ আহমেদ সম্পর্কে তিন ভাই। ভৈরব বাজারে ‘এন এম ব্রাদার্স’ নামে তাদের একটি বাদাম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারীকে নিয়ে তারা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টার দিকে তাদের নৌকাটি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালায়। ডাকাত দলেরা নৌকায় উঠে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে তাদের সাথে থাকা বস্তায় রাখা ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। পরে মাঝনদী থেকে ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্ধার করে ভৈরবে নিয়ে আসেন।
এন.এম. ব্রাদার্সের অন্যতম পরিচালক শামীম আহমেদ জানান, বাইশমৌজা বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত পাইকারি বাদাম বিক্রি হয়। সপ্তাহে শনি ও মঙ্গলবার বাজার বসে। তারা প্রায় পাঁচ বছর ধরে ওই বাজার থেকে বাদাম ক্রয় করেন। ঘটনার সময় নৌকায় তারা মোট ১৫ জন ছিলেন। ডাকাত দলের সদস্যরা ছিল ছয়জন। তারা প্রায় ১০ মিনিট তাদের নৌকায় অবস্থান করে। টাকা লুট শেষে যাওয়ার সময় তাদের নৌকার ইঞ্জিনটি বিকল করে দিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমেদ সংশ্লিষ্ট নৌ থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনার স্থানটি ভৈরব থানার অন্তর্ভুক্ত নয়। ব্যবসায়ীরা ভৈরবের বাসিন্দা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও ডাকাত দলটিকে ধরতে ভৈরব নৌ থানা পুলিশ অভিযানে নেমেছেন বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার পর মেঘনা নদীপথে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *