• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

নবতিপর বৃদ্ধা মাকে নিয়ে ভোটকেন্দ্রে বৃদ্ধা মেয়ে

বৃদ্ধা মাকে নিয়ে ভোটকেন্দ্রে গেছেন বৃদ্ধা মেয়ে -পূর্বকণ্ঠ

নবতিপর বৃদ্ধা মাকে নিয়ে
ভোটকেন্দ্রে বৃদ্ধা মেয়ে

# নিজস্ব প্রতিবেদক :-
বুধবার তৃতীয় ধাপে কিশোরগঞ্জের চার উপজেলা ইটনা, মিঠামইন, করিমগঞ্জ ও তাড়াইলে নির্বাচন হয়েছে। এদিনও প্রথম দুই ধাপের মতই ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে মধ্য বয়সী ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেশ কিছু বৃদ্ধ-বৃদ্ধাকে কষ্ট স্বীকার করে ভোটকেন্দ্রে যেতে দেখা যায় প্রতিটি নির্বাচনেই। এবারও হয়েছে।
দুপুরের আগে করিমগঞ্জের গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পার্শ্ববর্তী উত্তরহাটি গ্রামের বৃদ্ধা তোলাবজান বিবি ভোটকেন্দ্রে গিয়েছেন মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে। তাকে নিয়ে গেছেন তারই বৃদ্ধা মেয়ে হেমু বেগম। তোলাবজান বিবি কানে তেমন শুনতে পান না। চোখেও কম দেখেন। তার মেয়ে হেমু বেগম মায়ের বয়স ঠিকঠাক জানেন না। তবে জানালেন, একশ’র কাছে হবে। মেয়ের বয়সই সত্তরের কাছাকাছি হবে বলে জানালেন। এই দুই বৃদ্ধা মা-মেয়ের দিকে উপস্থিত অনেকেরই স্থির দৃষ্টি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *