• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে সবাই এমপির লড়াই এমপি বনাম এমপি

বাজিতপুরে সবাই এমপির
লড়াই এমপি বনাম এমপি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে চতুর্থ ধাপে আগামী ৫ জুন নির্বাচন হবে বাজিতপুর উপজেলায়। এখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। সবাই আওয়ামী লীগের। এদের মধ্যে সবাই এলাকার এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের ঘনিষ্ঠজন। যদিও কারও কারও সাথে বর্তমানে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। ফলে এই নির্বাচনটাকে এলাকাবাসী দেখছেন ‘এমপি বনাম এমপি’ লড়াই হিসেবে। তবে এমপি আফজাল হোসেনকে এই নির্বাচনে যেন কেউ বিতর্কে জড়াতে না পারেন, সেই কারণে তিন সপ্তাহ আগেই তিনি এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে বসে আছেন। ভোটের দিনও এলাকায় আসবেন না বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।
বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাকিবুল হাসান শিবলী এবারও মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সাবেক চেয়ারম্যান ছারওয়ার আলমের মৃত্যুজনিত কারণে শিবলীকে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বানিয়েছিলেন এমপি আফজাল হোসেনই। ঘোড়া প্রতীকে অপর প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি খুন ও ধর্ষণ মামলায় কারাভোগও করেছেন। এবার উপজেলা চেয়ারম্যান হওয়ার দৌড়ে সামিল হয়েছেন।
আনারস প্রতীকে অপর চেয়ারম্যান প্রার্থী হলেন রেজউল হক কাজল। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের বাজিতপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এখন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর বাবা প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা আলাউল হক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে চলে এসেছিলেন। আলাউল হক এক সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি নৌকা প্রতীকে দুইবার এমপি নির্বাচনও করেছিলেন।
দোয়াত-কলম প্রতীকে অপর প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোবারক হোসেন মাস্টার। ইতোপূর্বে আফজাল হোসেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক থাকার সময় খুব কাছের মানুষ হিসেবে মোবারক হোসেনকে যুগ্ম-আহবায়ক বানানো হয়েছিল। কিন্তু সেই ঘনিষ্ঠতা এখন আর আগের মত নেই, বেশ চির ধরেছে। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে আফজাল হোসেনের প্রত্যক্ষ সমর্থনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ছারওয়ার আলম। তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে ছারওয়ার আলমের কাছে পরাজিত হয়েছিলেন মোবারক হোসেন মাস্টার। এবারও তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
এমপি আফজাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এবার চারজন চেয়ারম্যান প্রার্থীর সবাই আওয়ামী লীগের। তিনি কারও জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দিচ্ছেন না। জনগণকেও বলছেন না, কাকে ভোট দিতে হবে। তাঁকে নিয়ে যেন কোন বিতর্ক তৈরি না হয়, সেই জন্য তিন সপ্তাহ আগে এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছেন। ভোটের দিনও তিনি এলাকায় আসবেন না বলে জানালেন। কেউ যেন কোন বিতর্কে জড়াতে না পারেন, সেই সুযোগ তিনি দেবেন না। সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বচন হবে। যাকে জনগণ ভোট দেবেন, তিনিই চেয়ারম্যান হবেন বলে এমপি আফজাল হোসেন মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *