• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

কটিয়াদীতে করোনায় মৃত্যু ১, নতুন রোগি শনাক্ত ৩৩ জন, সুস্থ হলেন নতুন ১৮২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু হলো। নতুন রোগি শনাক্ত হয়েছে ৩৩ জন, আর সুস্থ হয়েছেন ১৮২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১ সেপ্টেম্বর বুধবার রাত পৌনে ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টায় জেলার করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদনে দেখা গেছে, কটিয়াদী উপজেলার ৫০ বছরের এক নারী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ২১০ জনের মৃত্যু হলো। এছাড়া ২২৯টি নমুনা পরীক্ষায় ভৈরবে ১১ জন, সদরে ১০ জন, করিমগঞ্জে ৪ জন, অষ্টগ্রামে ২ জন, আর হোসেনপুরে একজনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন কটিয়াদীতে ৯৮ জন, সদরে ৬৪ জন, আর পাকুন্দিয়ায় ২০ জন। আজ জেলায় কারোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন ১,৭৩৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *