• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন

# মাহাবুব রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচরপাড়াতলা গ্রামে নদীর ভাঙ্গনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
সরেজমিনে ভাঙ্গন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, ভাঙ্গনকবলিত এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি নদীশাসন প্রকল্পের আওতায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসময় লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন নুরুজ্জামান ইকবাল, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *