• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাসযাত্রীকে ইভটিজিং, যুবকের ৫ দিনের জেল জরিমানা ভৈরবে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল পাকুন্দিয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন

বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর হক কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্রাঞ্চ এক্সিকিউটিভ
আশিষ কুমার শীল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়, কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট-কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো, প্রতিবাদ করবো এবং মানবিক বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *