• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ জলবায়ু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ট্রাফিক আইন বাস্তবায়নে এসপি নিজেই নেমেছেন ভূমি সেবায় দুর্নীতি রোধে তৃণমূলে হবে গণশুনানি কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন

# মোস্তাফিজ আমিন :-
শরীয়তপুর সদর হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), ভৈরব।
১৮ মে সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিপিএইচসিডিএ এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী ও পরিচালকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার হামলার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করতে হবে। সারাদেশে সরকারি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসকদের কর্ম পরিবেশ নিরাপদ করতে হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাইনা মাসনুন, মেডিকেল অফিসার ডা. তানিয়া, আবেদিন হাসপাতাল (প্রা.) আবাসিক মেডিকেল অফিসার ডা. আজহারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুমন, সহ-সভাপতি লায়ন কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন, কোনো চিকিৎসক তাঁর রোগীকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেন না। তিনি তাঁর চিকিৎসা বিদ্যা জ্ঞানের সবটুকু দিয়ে চেষ্টা করেন। অনেক সময় রোগীর অবস্থার উপর তাঁর সুস্থ্য হওয়া নির্ভর করে। কিন্তু দুঃখের বিষয়, রোগীর স্বজনরা সেটি বিবেচনায় না নিয়ে চিকৎসকদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে। হাসপাতাল ভাংচুর করে।
শরীয়তপুরে ডা. নাসির ইসলামের উপরও তেমনি এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটানো হয়েছে। মব তৈরি করে তাঁর উপর হামলা চালিয়ে নির্মমভাবে আহত করা হয়েছে। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তাঁর উপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে, সরকারের কাছে সেই নিশ্চিয়তা চাই। মানুষের জীবন রক্ষার দায়িত্ব নিয়ে আমরা নিজেদের জীবনকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।
পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদের সাথে সাক্ষাৎ করে একটি কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *