• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাসযাত্রীকে ইভটিজিং, যুবকের ৫ দিনের জেল জরিমানা ভৈরবে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল পাকুন্দিয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন

বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রান্তিক কৃষকদের ফলন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে উচ্চ ফলনশীল ব্রাক হাইব্রিড আমন ধান-১০ বীজ বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার সকাল সাড়ে ১০টায় বাজিতপুর উপজেলা ব্র্যাকের শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাজিতপুর সদর, বাংলাবাজার ও বোর্ডবাজার শাখার আওতাধীন ৪৩০ জন কৃষকের মাঝে প্রায় ৯০০ কেজি হাইব্রিড আমন ধানের বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক বাজিতপুর উপজেলা এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. হারুনুর রশিদ, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবদুল মান্নান, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মিজানুর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ পেয়ে প্রান্তিক কৃষকরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষকদের সহায়তায় ব্র্যাক দাবি কর্মসূচীর এমন উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা ও সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *