# নিজস্ব প্রতিবেদক :-
ট্রাফিক আইন বাস্তবায়নে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান নিজেই রাস্তায় নেমেছেন। তিনি একটি পাঞ্জাবি পরে শুক্রবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেল আরোহীদের নামে ট্রাফিক মামলা দিলেন। আর কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠিয়েছেন। তবে পরবর্তীতে কাগজপত্র হালনাগাদ করে মোটরসাইকেল ফেরত নেওয়া যাবে।
ট্রাফিক পরিদর্শক সৈয়দ মুনিরুজ্জামান জানিয়েছেন, অভিযানে মোট ১৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়কে শৃংখলা ফেরাতে ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।