# আলমগীর পাঠান :-
কৃষি ও কৃষকের কল্যাণে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয়ে ‘ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন’ নরসিংদী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৮ মে সোমবার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের সৈয়দপুর মোহাম্মাদিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার মাঠে উক্ত সংগঠনের আয়োজিত এক কমিটি গঠন ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নরসিংদী জেলার ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর আগের ও পরের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করিয়া এই কমিটি ঘোষণা করা হয়। সভায় জেলার কৃষি উপকরণ ব্যবসায়ী, বালাইনাশক পরিবেশক এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ও নেতৃত্ব উপস্থিত সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে আগামী মেয়াদের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অটোক্রপ কেয়ার লি. মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমকো এগ্রিকালচারাল ইন্ডা মোঃ মাসুম বিল্লাল।
সিনিয়র সহ-সভাপতি বায়ার ক্রপ সাইন্স লি. মোসা. সাইকা তাসনিম, সহ-সভাপতি আহসান উল্লা মৈশান, মো. কোহিনুর, মো. ইসমাইল হোসেন, মো. রায়হান, মো. মহসিন বিশ্বাস রিংকু, মো. শিহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ, মো. নাদিম হায়দার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. ওবাইদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. মনিরুল হক, তথ্য ও প্রচার সম্পাদক মো. সবুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো. বায়েজিদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবু রেজা’সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, নরসিংদী দেশের অন্যতম প্রধান একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার কৃষকদের দোরগোড়ায় মানসম্মত ও ভেজালমুক্ত ক্রপ প্রোটেকশন বা ফসল সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হবে এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য।
বক্তারা আরও উল্লেখ করেন, আমরা কৃষি বিভাগের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করব, যেন সঠিক নিয়মে ও সঠিক পরিমাণে বালাইনাশক ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো যায় এবং পরিবেশের ক্ষতিও এড়ানো সম্ভব হয়।
সবশেষে, একটি গতিশীল ও আধুনিক কৃষি বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।