• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

মায়ের অভিযোগে মাদকসেবী ছেলের ৬ মাসের কারাদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগে মিলন মিয়া নামে এক মাদকসেবীকে ধরে এনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। আজ ৩ জুলাই বৃহস্পতিবার পৌর শহরের আমলাপাড়া এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন উপস্থিত হয়ে থানা পুলিশের সহায়তায় মিলন মিয়াকে আটক করা হয়। অভিযুক্ত মিলন মিয়া আমলাপাড়া এলাকার রাজ্জাক মিয়া এ মুজেদা বেগম দম্পতির ছেলে।
জানা যায়, ছেলে মিলন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসহায় মা মুজেদা বেগম এক সপ্তাহ আগে ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের আমলাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে অভিযোগকারী মা মুজেদা বেগম বলেন, আমার ছেলে আমার ঘুম হারাম করে দিয়েছে। সে নিয়মিত মাদক সেবন করে। মাদকের টাকার জন্য আমাকে মারতে আসে। এমনকি মারধরও করে। মাদকের টাকা না পেলে সে স্থানীয়দের বাসা বাড়িতে চুরি করে। প্রতিনিয়ত এমন অভিযোগ পেতে পেতে আমি অতিষ্ঠ হয়ে স্যারের শরণাপন্ন হয়েছি। আমি তার বিচার চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, অসহায় মায়ের অভিযোগের ভিত্তিতে তার ছেলে মিলন মিয়াকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫শ টাকা জরিমানা করা হয়েছে। মায়ের অভিযোগে সত্যতা পাওয়ার পর তার ছেলেকে এ সাজা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *