• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে পাখির হাটে অভিযান ২১টি পাখি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিলেন ম্যাজিস্ট্রেট

# এম.আর রুবেল :-
ভৈরব বাজারে সাপ্তাহিক হাটবারে বন্যপ্রাণি সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৫ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ অভিযানে বন বিভাগের কয়েকজন মাঠকর্মী সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, সাপ্তাহিক বুধবারের হাটে পাখি বিক্রির সময় বিভিন্ন বিক্রেতার কাছ থেকে ৫টি কবুতর, ১টি টিয়া, ৭টি ঘুঘু ও ৮টি লাভবার্ডসহ ২১টি পাখি উদ্ধার করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ভৈরব বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২১টি পাখি উদ্ধার করি। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেই। এধরণের অভিযান অব্যহত থাকবে। তিনি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বন্যপ্রাণি রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *