• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে ৭ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। নদীতে অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। অভিযানে অংশ নেন, ভৈরব নৌ-থানা পুলিশ ও মৎস্য বিভাগের কর্মচারীগণ। পরে মেঘনা নদীর পাড়ে উদ্ধারকৃত জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ভৈরব মেঘনা নদীতে অভিযান শেষে ব্রহ্মপুত্র নদেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, দুয়ারী জাল ও কারেন্ট জাল এতটাই ক্ষতিকারক এর প্রভাবে ছোট মাছ ও ডিম ওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এসব ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমাদের দেশের নদীতে মাছের উৎপাদন একদিকে যেমন বাড়ছে অন্যদিকে নিষিদ্ধ দুয়ারী জাল ও কারেন্ট জালের প্রভাবে মাছের উৎপাদনও হ্রাস পাচ্ছে। এই দুয়ারী জালে মাছ প্রবেশ করলে বের হতে পারে না। তাই ছোট পোনা মাছ ও ডিম ওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *