• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

ন্যাশনাল লাইফের
প্রতিষ্ঠাবার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ২৩ এপ্রিল বুধবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৫ সালে দেশের প্রথম এ বেসরকারি বীমা কোম্পানীর জন্ম। এ উপলক্ষে ন্যাশনাল লাইফ (জনবীমা) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সফল বীমা কর্মীদের পুরস্কার প্রদান ও মৃত্যু দাবির চেক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে শহরের ঈশাখাঁ রোডের জেলা কার্যালয়ে জিএম মো. মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী জোন প্রধান রফিকুল ইসলাম, কম্পিউটার বিভাগের কর্মকর্তা আশরাফুল আলম, অফিস স্টাফ অর্চনা ঘোষ, বীমা কর্মী খাদিজা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, বেসরকারি বীমা কোম্পানীগুলির মধ্যে গ্রাহক তৈরি, গ্রাহকদের পাওনা পরিশোধ ও সরকারকে রাজস্ব প্রদানসহ সকল দিক থেকে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ। এটা সম্ভব হয়েছে কোম্পানী ও কোম্পানীর সকল কর্মী বাহিনীর আন্তরিকতা, শ্রম ও সততার কারণে। বক্তাগণ সকল কর্মীগণকে বীমা কার্যক্রমে আরো মনযোগী ও উদ্যমী হওয়ার আহবান জানিয়েছেন। বিভিন্ন ব্লাকের কর্মকর্তা ও কর্মীগণ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *