• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে জেটি নির্মাণে নদীর পাড় এলাকা অধিগ্রহণ কমিটি পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে জেটি নির্মাণে নদীর পাড় এলাকা অধিগ্রহণ কমিটি পরিদর্শন করেছেন। ৭ অক্টোবর মঙ্গলবার অধিগ্রহণ কমিটির সদস্যরা ভৈরব মেঘনা নদীর পাড়ের তেল বাজার, পেঁয়াজ বাজার ও লবণ বাজার এলাকা পরিদর্শন করেন ও এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
ভৈরব লঞ্চ ঘাট উন্নয়ন/নির্মাণ প্রকল্পে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, বিআইডব্লিওটিএ কর্মকর্তা আব্দুর রব মন্ডল ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ। অধিগ্রহণ কমিটি নদীর পাড়ের তেল, পেঁয়াজ, লবণ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে কর্মকর্তারা কথা বলেন ও ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বস্ত করেন।
এ সময় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ অধিগ্রহণ কমিটির সদস্যদের অনুরোধ জানান তারা যাতে পেঁয়াজ বাজারের পুরো ভূমি অধিগ্রহণ না করে আংশিক ভূমি অধিগ্রহণ করেন। চেম্বার সভাপতির কথার প্রেক্ষিতে পেঁয়াজ বাজারের ব্যবসায়ীদের ভূমি অধিগ্রহণ কমিটি আংশিক ভূমি অধিগ্রহণের আশ্বাস প্রদান করেন।
জানা যায়, ভৈরব একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকা। এখানে একটি আন্তর্জাতিক মানের নৌবন্দর গড়ে তোলা হবে। বিশ্বব্যাংকে অর্থায়নে ভৈরবে অল্প সময়ের মধ্যে এই প্রকল্প কাজ শুরু করা হবে। এই কাজ ডিসেম্বরের মধ্যে করতে না পারলে প্রজেক্টটি বাতিল হয়ে যাবে।
বিশ্বব্যাংকে অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে তিনটি পল্টুনে তৈরি করে চারটি প্রজেক্টের মাধ্যমে কাজ করা হবে। কাজগুলো হবে আন্তর্জাতিক মানের। এই কাজ করতে গিয়ে এখানে সাময়িক সমস্যা হবে। তবে বৃহত্তর স্বার্থে এটা মেনে নিতে হবে। বন্দরের পাশে যাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং যারা জমির মালিক যদি তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি ও খতিয়ান ঠিক থাকে তাদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *