• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৯, সুস্থ হলেন ১০৭ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনা সংক্রমণ কমছে, সুস্থ হওয়ার হার বাড়ছে। জেলায় নতুন ১৯ জনের করোনা ধরা পড়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন ১০৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৩১ আগস্ট মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টায় জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ১৮৫টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে ৭ জন করে, পাকুন্দিয়া ও অষ্টগ্রামে ২ জন করে, আর করিমগঞ্জে একজনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন বাজিতপুরে ৪৯ জন, সদরে ৪৭ জন, আর ভৈরবে ১১ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১,৮৮৬ জন।
জেলায় করোনা সংক্রমণ কমছে, সুস্থ হওয়ার হার বাড়ছে। ফলে চিকিৎসাধীন রোগির সংখ্যাও ক্রমাগত কমছে। জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য বরাদ্দ করা ২৫০টি বেডের বিপরীতে আজ রোগি ভর্তি আছেন ৬৬ জন। এর মধ্যে ১০টি আইসিইউ বেডের বিপরীতে রোগি আছেন মাত্র ৩ জন, আর ১৫টি এইচডিইউ বেডের বিপরীতে রোগি আছেন মাত্র ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *