• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা ডাকাতের ভয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হোসেনপরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এলাকাবাসি জলবায়ু জোটের অর্ধবার্ষিক সভায় ফসলহানিতে উদ্বেগ ফলোআপ : কুলিয়ারচরে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, ৩ নারীসহ ৫ জন গ্রেপ্তার মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা লুট থামছেনা নিঃস্ব হওয়া দুবাই প্রবাসী আবু কালামের কান্না ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে একই বংশের দুই গ্রুপের মাঝে আবারো সংঘর্ষ, আহত ৪০, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষ ইয়াকুব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেল সিআইডি

আগস্টে করোনার তাণ্ডব আগস্টেই করোনা নিম্নগামী, কিশোরগঞ্জে নতুন রোগি ৭ সুস্থ হয়েছেন ৫৯ জন

# নিজস্ব প্রতিবেদক :-

চলতি আগস্ট মাসের প্রথম দিন কিশোরগঞ্জে সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৫ জনের। তবে আগস্টেই সংক্রমণ কমতে কমতে আজ ৩০ আগস্ট সোমবার রোগি শনাক্ত হয়েছে মাত্র ৭ জন। কোন মৃত্যুর ঘটনাও নেই। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টায় জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৩৪টি নমুনা পরীক্ষায় মাত্র ৭ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরে ৪ জন, আর করিমগঞ্জ, পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে। সুস্থ হয়েছেন ৫৯ জন। এদের মধ্যে হোসেনপুরে ৪৪ জন, আর কটিয়াদীতে ১৫ জন। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১,৯৭৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *