• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

নজরুল গীতিতে ময়মনসিংহ অঞ্চলে আদুরী’র প্রথম স্থান অর্জন

# নিজস্ব প্রতিবেদক :-
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ নজরুল গীতি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ময়মনসিংহ অঞ্চল থেকে প্রথম স্থান অর্জন করেছে অগ্রণী বকশী আদুরী। সে ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। আদুরী পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়া আড়াই বেপারির বাড়ির ভৈরব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ডলি বেগম দম্পত্তির একমাত্র কন্যা।
এর আগে আদুরী ১৪ মে রোববার ভৈরব উপজেলা পর্যায়ে ‘ক’ বিভাগ থেকে লোকগীতি ও নজরুল গীতি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
এছাড়া গত ১৮ মে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পর্যায়ে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লোকগীতি ও নজরুল গীতিতে প্রথম স্থান অর্জন করে। পরে গত ২৮ মে রোববার বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ সরকারি কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নজরুল গীতিতে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করে।
অগ্রণী বকশী আদুরী জাতীয় পর্যায়ে নজরুল গীতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। সে জাতীয় পর্যায়ে নজরুল গীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সবার কাছে দোয়া কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *