• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ভৈরবে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী। আজ ২৮ এপ্রিল বেলা ১২টায় পৌর শহরের জামে মসজিদ মার্কেটে ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ভৈরবের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভৈরবের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী প্রধান অতিথি উপস্থিত থেকে প্রথমে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে ব্যবসায়ীদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ভৈরবে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই ও মাদক নির্মূলে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরাফাত ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, ভৈরব-কুলিয়ারচর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এছাড়া সভায় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *