• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে গাজীপুরশাহীন শিক্ষা পরিবার বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
গাজীপুরশাহীন শিক্ষা পরিবার বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ভৈরব শাখায় গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় ভৈরবের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশাপাশি ভৈরবসহ ৫১টি কেন্দ্রে ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক সালাউদ্দিন হিমেল বলেন, ভৈরব শাখার প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর সফলভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিকে পরিচালক মাহফুজুর রহমান জানান, বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে দেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি সম্পর্কে সহকারী শিক্ষক ও সংস্কৃতিকর্মী সুমাইয়া হামিদ দিয়া জানান, ১ম ও ২য় শ্রেণি সকাল ১০টা থেকে দুপুর ১২টা, ৩য় ৫ম শ্রেণি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট ও ৬ষ্ঠ-৮ম শ্রেণি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখা নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকে। বৃত্তি পরীক্ষা উপলক্ষে আজ আগত অভিভাবকদের প্রতি বিশেষ আপ্যায়নের আয়োজন করে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *