• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

ভৈরবে স্বাধীনতা দিবস পালিত

ভৈরবে স্বাধীনতা দিবস পালিত

# মো. রিয়াদ হোসেন #

করোনা ভাইরাস ঝুঁকির কারণে এবার সরকার স্বাধীনতা ও জাতীয় দিবসে জনসমাগমের সকল অনুষ্ঠান বাতিল করেছে। যার কারণে ভৈরব উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সীমিত আকারে করেছে।
তবে সরকারি নির্দেশনা অনুসারে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সীমিত আনুষ্ঠানিকতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন ও ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। ভৈরবের বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি ভবন এবং রাজনৈতিক দলগুলো দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *