• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভূমি অফিসের কম্পিউটারে
বাইরের যুবকের কাজের
খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

#মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটারে কাজ করার লোক নেই। ভূমি মন্ত্রণালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটারে কাজ করেন বাইরের এক যুবক। এর ফলে তথ্য পাচারের অভিযোগ ওঠে। অভিযোগের খোঁজ নিতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।
ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল জানিয়েছেন, ৮ এপ্রিল বুধবার সকালে তিনি ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মাহবুব আলম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অভিযোগের খোঁজখবর নেন। এক পর্যায়ে বহিরাগত যুবকের কাজ করা অবস্থার ভিডিও করতে গেলে যুবকটি চেয়ার ছেড়ে বেরিয়ে যান। এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুরুল হকসহ অন্য সহকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। আজমলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সাংবাদিকদের অফিসে রেখে দরজার বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে মিলিয়ে দেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুরুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানিয়েছেন, ‘ভূমি অফিসের কম্পিউটারে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত লোক নেই। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আউটসোর্সিংয়ের লোক দিয়ে কাজ করানো হচ্ছে। আসলে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। সাংবাদিকরা কী তথ্য জানতে চেয়েছিলেন, সেটা অফিসের লোকজন বুঝতে পারেননি। আমি সেখানে গিয়ে মিটমাট করে দিয়েছি। এখন কোন সমন্যা নেই।’

 

ক্যাপশন : অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের দৃশ্য -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *